ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

এত সহজে কালিমা লাগানো যাবে না: ঋতুপর্ণা

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৩:৪০:১৯ পিএম

বিনোদন ডেস্ক : কলকাতার আলোচিত আরজি কর কাণ্ডের পর শ্যামবাজারের প্রতিবাদী অবস্থানে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ঘটনায় পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। এবার দুর্গাপূজার কার্নিভ্যালে নৃত্য পরিবেশন করে কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। তবে ট্রলকারীদের উদ্দেশ্যে এবার মুখ খুললেন ঋতুপর্ণা। 

কটাক্ষের বিষয়ে অভিনেত্রী বলেন, অনেক অনুষ্ঠান, অনেক পূজার উদ্বোধন বাতিল করেছি। পুরস্কার নিতেও যেতে পারিনি। কিন্তু দু’একটা কাজের দিকে আমার নাচের দল তাকিয়ে থাকে। তাদেরও সংসার খরচ বহন করতে হয়। তিনি বলেছেন, তিলোত্তমা কাণ্ডে বিচার চাই প্রতিনিয়ত। আমাকে কটাক্ষ করে, ছোট করে কিছু পাওয়া যাবে না। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার। একদম পরিষ্কার আকাশের মতো। কালিমা লাগানো যাবে না এত সহজে।

ঋতুপর্ণা বলেন, আমাকে কোনো তকমা দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে সম্মান করি। মুখ্যমন্ত্রীকে সম্মান করি। সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ যাত্রাতেও গিয়েছিলাম। সিবিআই, সরকার এবং সুপ্রিম কোর্টের কাছে আশা প্রার্থী যে তিলোত্তমা এবং ডাক্তাররা বিচার পাক। অভিনেত্রীর ভাষ্য, মাননীয়ার কাছেও প্রার্থনা জানাই। তবে আমাদের সবাইকে কর্ম করতে হবে। কর্ম আমাদের ধর্ম। কর্মের মধ্যেই প্রতিবাদ থাকবে। থাকবে সুবিচারের প্রতীক্ষা। তিলোত্তমার পরিবারকে আমার প্রণাম। ডাক্তারদের প্রতি সহমর্মিতা রইল। সুস্থ হয়ে উঠুক সবাই এই কামনা করি।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad