ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ভেসে আসছে ‘রহস্যজনক কালো বল’, বন্ধ বহু সৈকত

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০৩:০৯:৩৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিডনি ও বন্ডি বিচে ভেসে আসে রহস্যজনক কালো বলগুলো। এতে বন্ধ ঘোষণা করা হয় সৈকতে দর্শনার্থীদের প্রবেশ। এ দুটির পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে, ব্রোন্টে, তামারামা ও র‌্যান্ডউইক এলাকার চারটি সৈকতও।

এর আগে গত বুধবার বন্ধ হয় পূর্বাঞ্চলের কুগি ও গর্ডন বে বিচে পর্যটকদের প্রবেশ। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, এগুলো আসলে পেট্রোলিয়ামের ব্লাব হিসেবে পরিচতি টার বল। যেগুলো সমুদ্র থেকে বিভিন্ন ধ্বংসাবশেষ সংগ্রহের কাজে লাগে। 

তাদের মতে, পৃথিবী একটি দূষিত বায়ুমণ্ডলে পরিণত হয়েছে। বিভিন্ন নৌযানের মাধ্যমে দূষিত পদার্থ, প্লাস্টিক সৈকতে ফিরে আসে। দুর্ভাগ্যজনকভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় এটি ঘটে। এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
 
সৈকতে বেড়াতে যাওয়া অনেক পর্যটক পানিতে ফেলেন ব্যবহৃত প্ল্যাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য। যেগুলো অস্ট্রেলিয়ার উপকূলীয় পরিবেশ দূষণের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০৮

▎সর্বশেষ

ad