ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আরও এক বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০২:০৯:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের গোড়ার দিকে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার শিরোপা জিততে পারেনি অবশ্য, ভারতের কাছে হেরে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয় এইডেন মার্করামদের। নারীদের বিশ্বকাপে সে সুযোগটা আবার পাচ্ছে দলটা। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে প্রোটিয়ারা চলে গেছে ফাইনালে। 

শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫ উইকেট খুইয়ে তুলেছিল ১৩৪ রান। সে লক্ষ্য ১৬ বল আর ৮ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে দলটা। এই জয়ের মূল কুশীলব অ্যানেক বশ। ৪৮ বলে ৮টি চার আর ১টি ছয়ে তিনি খেলেন ৭৪ রানের অপরাজিত ইনিংস। অধিনায়ক লরা উলভার্ট খেলেন ৪২ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে দুজনের ৯৬ রানের জুটিই দলকে জয়ের খুব কাছে নিয়ে যায়। 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। বেথ মুনির সংগ্রামী ৪৪ রানের ইনিংসে মাত্র ২টি চার ছিল, যা ছিল অজিদের পক্ষে সবচেয়ে বড় ইনিংস। শেষ দিকে এলিস পেরির ২৩ বলে ৩১ আর ফিবি লিচফিল্ডের ৯ বলে ১৭ রানের ইনিংস দলকে এনে দেয় ১৩৪ রানের পুঁজি। যা দক্ষিণ আফ্রিকা হেসে খেলেই পার করে ফেলে। 

এর ফলে আগামী রোববারের ফাইনালটা দেখবে অভূতপূর্ব এক দৃশ্য। এই প্রথম কোনো নারী বিশ্বকাপের ফাইনাল হবে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোনো একটিকে ছাড়াই। ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে ওয়েস্ট ইন্ডিজ বা নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে এই দুই দল আজ শুক্রবার রাতে মুখোমুখি হবে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৮

▎সর্বশেষ

ad