ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

অশ্লীল দুই সিনেমা দেখে লজ্জা আর ঘৃণায় যা বললেন নওশাবা, খিজির

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ০১:০৯:২৮ পিএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নওশাবা ও নির্মাতা খিজির হায়াত খানের সঙ্গে অশ্লীলতার অভিযোগে জব্দ করা সিনেমা দুটি দেখতে বসেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের অন্য সদস্যরা। সব সদস্যই সিনেমা দুটি দেখতে বসে বিব্রতবোধ করেন।

নওশাবার সুরে সুর মিলিয়ে সেন্সর বোর্ডের সদস্য নির্মাতা খিজির হায়াত বলেন,এত অশ্লীলতা, নগ্নতার দৃশ্য কাটপিস করা হয়েছে যে, সিনেমাটি দেখে লজ্জায় ও ঘৃণায় আমার বমি চলে আসছে, ছিঃ। যেখানেই কাটপিস সিনেমা চালানো হবে, নিকটতম প্রশাসনকে জানানোর অনুরোধ করছি। রুচিহীন এমন কাজ যারা করেছেন তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করি।

শুধু ‘জাঁদরেল’ও ‘শক্র ঘায়েল’নামের দুটি সিনেমাই নয়, ‘নয়া মানুষ’, ‘ভয়াল’, ‘যাপিত জীবন’সহ ১০টি সিনেমাতেও অশ্লীলতার দৃশ্য খুঁজে পেয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। নতুন সিনেমা না থাকায় প্রেক্ষাগৃহে কাটপিস-অশ্লীল সিনেমা চালনার সঙ্গে জড়িত সবার দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৫

▎সর্বশেষ

ad