ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পালাচ্ছিলেন সিনওয়ার, সঙ্গে ছিল বন্দুক-মুদ্রা: আইডিএফ মুখপাত্র

Ayesha Siddika | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ - ১২:৫৮:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েল। তবে হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি তেল আবিবে গণমাধ্যমে সিনওয়ারের নিহত হওয়ার বিষয়ে কথা বলেন।  

হিব্রু ভাষায় হাগারি বলেন, ইসরায়েলি বাহিনী রাফার তাল এল সুলতান এলাকায় তিনজনকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে পালাতে দেখে শনাক্ত করে। তখন সিনওয়ার নিহত হন।

হাগারি একটি ভিডিও দেখিয়ে বলেন, এতে সিনওয়ারকে একটি আইডিএফ ড্রোনের কাছে আসতে দেখা যাচ্ছিল। তার মুখে ছিল মুখাবরণ। হাতে একটি আঘাতও ছিল। তিনি বলেন, সিনওয়ারের সঙ্গে ছিল একটি বন্দুক ও ৪০ হাজার শেকেল (ইসরায়েলি মুদ্রা)। তিনি পালিয়ে যাচ্ছিলেন এবং আমরা তাকে হত্যা করি।

হাগারির মতে, আইডিএফ সিনওয়ারের পূর্বের অবস্থানের চিহ্ন নিশ্চিত করেছিল। তিনি বলেন, সিনওয়ারের ডিএনএ এক মাস আগে ছয় ইসরায়েলি জিম্মিকে হত্যার কাছাকাছি অবস্থিত একটি টানেলে পাওয়া যায়।

এর আগে এক বিবৃতিতে আইডিএফ বলে, ইসরায়েলে গত বছরের ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সিনওয়ার। তিনি বহু ইসরায়েলিকে হত্যা ও জিম্মির জন্য দায়ী ছিলেন।

এটি আরও বলে, গত এক বছর ধরে গাজার বেসামরিক জনগণের আড়ালে, উপরে ও নিচে, গাজায় হামাসের টানেলগুলোর মধ্যে লুকিয়ে ছিলেন। তাকে শেষ করে দেওয়া হয়েছে।  

 

 

কিউটিভি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৮

▎সর্বশেষ

ad