ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

দর্শনায় ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১১:৫০:১৯ পিএম

ডেস্ক নিউজ :  চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন দিয়ে মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে বিষাক্ত সাপের বিষ পাচার হবে। গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ হাবিলদার মো. মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশনে অবস্থান নেন। পরে সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা রেল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বিশেষ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সশস্ত্র টহলদল মহানন্দা এক্সপ্রেসের ৪ নম্বর বগির লাগেজ ক্যারিয়ারের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পায়। পরে ব্যাগটি তল্লাশি করলে তিনটি কাচের বোতল পাওয়া যায়। যাতে ছিল বিষাক্ত সাপের ৩০০ গ্রাম বিষ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad