ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দক্ষিণকে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা উ. কোরিয়ার

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১১:৪৩:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়াকে এবার ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। গেল সপ্তাহে দেশটির সর্বোচ্চ গণপরিষদে সংবিধান সংশোধনের পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য উত্তর কোরিয়ার লাখ লাখ তরুণ আবেদন করেছেন। 

এরপর মঙ্গলবার পিয়ংইয়ং ও সিউলের মধ্যকার উত্তরাংশের সংযোগ সড়ক বোমা মেরে উড়িয়ে দেয় কিমের সেনারা। এবার দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসাবে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। কেসিএনএ জানায়, দক্ষিণ কোরিয়াকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করাকে বৈধ পদক্ষেপ বলে মনে করে কিম প্রশাসন। সিউলের রাজনৈতিক ও সামরিক উসকানির কারণে দুই দেশ ‘যুদ্ধের দ্বারপ্রান্তে’ বলেও মন্তব্য পিয়ংইয়ংয়ের। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দাবি, তিনি যুদ্ধ চান না। তবে কেউ যুদ্ধে জড়াতে চাইলে পিয়ংইয়ং তাতে পিছু হটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০

▎সর্বশেষ

ad