ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ভারতকে ৪৬ রানে অলআউট করার পর ব্যাটিংয়েও নিউজিল্যান্ডের দাপট

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১১:২৯:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : আলোকস্বল্পতার কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের কিছুটা আগে। তবে যে ৮১ ওভার খেলা হয়েছে তাতে একক আধিপত্য ছিল নিউজিল্যান্ডের। প্রথম দিন শেষে ৭ উইকেট হাতে রেখে প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়েছে টম লাথামের দল।  

ব্যাটিংয়ে নেমে লাথাম এবং ডেভন কনওয়ের ব্যাটে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ওপেনিংয়ে দুজনে মিলে যোগ করেন ৬৭ রান। ১৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন লাথাম। দ্বিতীয় উইকেটে উইল ইয়াংকে নিয়েও বড় জুটি গড়েন কনওয়ে। দলীয় ১৪২ রানে রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ৩৩ রানে ফেরেন ইয়াং। 
 
কনওয়েকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন। ১০৫ বলেই ১১ চার ও ৩ ছক্কায় ৯১ রানের ইনিংস খেলে রিভার্স সুইপ করতে গিয়ে ফিরেছেন কিউই ওপেনার। ইয়াং-কনওয়েকে হারানোর পর দিনের বাকিটা সময় পাড় করেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ২২ রানে অপরাজিত আছেন রবীন্দ্র। ১৪ রান করেছেন মিচেল।  
 
এর আগে ব্যাটিংয়ে নেমে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে ভারত। ঘরের মাঠে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে দলটি। টেস্ট ক্রিকেটে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। ঘরের মাঠে সর্বনিম্ন। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৭৫ রান।
 
বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরু টেস্টে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখে কিউই পেসাররা। ইনিংসের প্রথম থেকেই সাউদি-হেনরিদের বিপক্ষে রান তুলতে হিমশিম খাচ্ছিল গিল-রোহিতরা। ভারতের প্রথম উইকেটের পতন হয় ইনিংসের সপ্তম ওভারে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
 
মধ্যাহ্ন বিরতির আগেই ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ভারত। এমন ঘটনা ৫৫ বছর পর দেখল ভারত। এমন লজ্জার রেকর্ড এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই করেছিল তারা। সেদিন হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। তবে এবারের নিউজিল্যান্ডের পেস ইউনিট এমন কিছু করবে তা হয়তো ভেবেও দেখেনি রোহিত শর্মারা।
 
বিরতির পরও উইকেট হারাতে থাকে ভারত। শেষ ১২ রানে শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ম্যাট হেনরি। কিউই এই পেসার ১৩.২ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তরুণ পেসার উইলিয়াম ও’রোর্ক-ও পিছিয়ে নেই। ১২ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ডানহাতি এই ফাস্ট বোলার। আর বাকি উইকেটটি নিয়েছেন টিম সাউদি।
 
এদিকে ২৫ বছর পর ভারতের ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন ৫ জন ব্যাটসম্যান। সর্বশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫ জন আউট হয়েছিলেন শূন্য রানে। তবে চলতি বছরের জানুয়ারিতেই কেপ টাউনে এক ইনিংসে ভারতের ৬ ব্যাটসম্যানও শূন্য রানে আউট হয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:২৮

 
▎সর্বশেষ

ad