ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

শেখ হাসিনাকে ফেরত আনতে ব্যবস্থা নেব: পররাষ্ট্র উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১১:১৩:০৯ পিএম

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আমরা তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব।

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে জানতে চাইলে তিনি বলেন, কিভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাকে গ্রেফতার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ তিনি দেশে নেই। যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে।

বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস (শ্রেণি) প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মাত্র খবরটা এসেছে। সামনে হয়তো আপডেট পাব। বিস্তারিত আসলে হয়তো জানাতে পারব।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad