ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

বেঙ্গালুরুতে ভারতের লজ্জার কীর্তি!

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১০:০৪:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের বোলিং তোপে ঘরের মাঠে ভারত নিজেরাই ভেসে গেল। দেশের মাটিতে সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে হলো রোহিত শর্মার দলকে। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তারা গুটিয়ে গেল ৩১.২ ওভারে স্রেফ ৪৬ রানে।

৪৬ রান টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর আর দেশের মাটিতে সর্বনিম্ন। টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে অজিদের বোলিং তোপে উড়ে গিয়েছিল তারা। এর আগে দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান, দিল্লিতে ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

চিন্নাস্বামীর উইকেটে আজ পেসাররা সুবিধা পাবেন সেটা পিচ রিপোর্টেই বলা হয়েছিলো। খেলা শুরু হতেই দেখা গেল পিচের খেল। উইকেট উৎসবের শুরুটা করেন টিম সাউদি। ষষ্ঠ ওভারে দলীয় ৯ রানে রোহিত শর্মাকে বোল্ড করে দেন অভিজ্ঞ এই পেসার। সেই শুরু। এরপর স্বাগতিক ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিয়ে।

বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল যশস্বী জয়সওয়াল (৬৩ বলে ১৩) ও ঋষভ পন্ত (৪৯ বলে ২০)। এ দুজন চতুর্থ উইকেটে তারা গড়েন ইনিংস সর্বোচ্চ ৬৮ বলে ২১ রানের জুটি। বাকিদের ইনিংস এক করলে মোবাইল নাম্বার চলে আসে। পুরো ইনিংসে মাত্র মাত্র চারটি বাউন্ডারি হাঁকাতে পেরেছে ভারত। পাঁচজন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। 

ভারতের ইনিংসে তোপটা দেগেছেন পেসার ম্যাট হেনরি। ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার ৫ উইকেট নিতে খরচ করেন ১৫ রান। ২২ রানে ৪ উইকেট নেন তরুণ ডানহাতি পেসার ও’রুক। ১টি উইকেট ঝুলিতে পুরেন সাউদি।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad