ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বোচাগঞ্জে দুই মামলায় গ্রেফতার ৫

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৯:৫৬:৩৪ পিএম
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বোচাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। থানা সুত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দিনাজপুরের বোচাগঞ্জে ছাত্র-জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগের নেতৃত্বে হামলার ঘটনায় গত ১৭ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলা যার মামলা নং-৩/৬০ এর মামলার অজ্ঞাত আসামাী হিসেবে নাগিব মাহফুজ স্বচ্ছ চৌধুরী পিতা- মোঃ নুরুন্নবী চৌধুরী জামান, গ্রাম-হাট মাধবপুর ও একই এলাকার মোঃ রুবেল আলী পিতা- ওবায়দুল রহমান বোচাগঞ্জ, দিনাজপুর কে গ্রেফতার দেখানো হয়।

এছাড়া গত ১৫ অক্টোবর উপজেলার বাজনিয়া গ্রামে সন্ত্রাসী ঘটনায় সোহেল হোসেন মানিকের এক পা দ্বিখন্ডিত করার ঘটনায় আটগাঁও ইউনিয়নের আব্দুল হামিদের পুত্র মোঃ আলমগীর কবির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৭। এই মামলার অজ্ঞাত আসামী হিসেবে  মোঃ সোহেল পিতা-মোহাম্মদ আলী গ্রামÑমুশিদহাট (শহিদপাড়া),  মোঃ রাসেল পিতা- আব্দুল হাদী গ্রাম-দাসপাড়া ও আবু তাহের সিদ্দিক পিতা- শাহজাহান আলী গ্রাম- বড় সুলতানপুর উপজেলা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad