ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাকিবের দেশে না ফেরা নিয়ে যা জানালেন ক্রীড়া উপদেষ্টা

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৯:৫২:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : আজ রাতে দুবাই থেকে ঢাকায় ফেৃরার কথা ছিল সাকিব আল হাসানের। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ অক্টোবর মিরপুর টেস্টে মাঠে নামার কথা ছিল তারকা এই অলরাউন্ডারের। তবে সেটি এখন হচ্ছে না। নিরাপত্তা শঙ্কায় থাকায় আপাতত দেশে ফিরছেন না তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও গত কয়েক দিন ধরে কঠোর অবস্থান নিতে দেখা গেছে সাকিব বিরোধীদের। মিরপুরে স্টেডিয়াম এলাকায় মিছিল করছে তারা। স্টেডিয়াম জুড়ে হয়েছে দেয়াল লিখন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আর এই পরিস্থিতিতে দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা নিয়ে দেখা দিতে পারে শঙ্কা। যা নিয়ে বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়েই দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। পরে বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব। যার মানে- আজ আর দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad