ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাণীশংকৈলে বহিষ্কার ঠেকাতে ইউপি সদস্যদের মানববন্ধন ।

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৮:০৬:৫৩ পিএম
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ টি ইউনিয়নের ৯৬ জন  ইউপি সদস্য ও নারী সংরক্ষিত সদস্যদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর দুপুর ১২ টায় পৌরশহরের কেন্দ্রীয় স্কুল মাঠ থেকে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ মূল ফটকের সামনে এসে মানববন্ধন করেন তারা ।

এ সময় তাদেরকে পাঁচ বছর মেয়াদের আগে যেন অন্তবর্তী সরকার কর্তৃক অপসারণ না করা হয় সেই দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য তফিজুল ইসলাম , পেয়ারা খাতুন, বাচোর ইউনিয়নের ইউপি সদস্য ওমের আলী, কাশিপুর ইউনিয়নে আবু সালে বাবলু, লেহেম্বা ইউনিয়নের রফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন দলমত নির্বিশেষে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়ে প্রন্তিক জনগোষ্ঠী তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখলে আজকের এই মানববন্ধন এর পর আরো কোঠর আন্দোলনে যাবো বলে তারা জানান।

পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তারা একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ আমাকে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন আমি এটা পাঠিয়ে দেব ।

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০
▎সর্বশেষ

ad