ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাহাড়ে সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলার আহ্বান জানান-জিওসি লেঃজেঃ মাইনুর

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৭:৫৮:১৫ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড  খাগড়াছড়ি রিজিয়ন এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে  খাগড়াছড়ি সেনানিবাস অডিটরিয়ামে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সদ্য পদোন্নতি প্রাপ্ত লেঃ জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি, জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও চট্রগ্রাম এরিয়া কমান্ডার,। 
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসিসি, পিএসসি,।
প্রধান অতিথি কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রীতিভোজের আনুষ্ঠানিকতা শুরু করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তিনি পার্বত্য অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের ঐতিহ্য ও কৃতিত্বের স্বীকৃতি জানান। 
এসময় গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার রাইসুল ইসলাম, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিপ্রু  সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সদ্য পদোন্নতি প্রাপ্ত লেঃ জেনারেল মো.মাইনুর রহমান এসইউপি, এডব্লিউসি,পিএসসি জিওসি ২৪ পদাতিক ডিভিশন চট্রগ্রাম এরিয়া কমান্ডার বলেন,পাহাড়ে সংঘাত পরিহার করে সম্প্রীতির পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন- পার্বত্য অঞ্চলে সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি। তা আমরা মোকাবেলাও করছি।দেশকে ভবিষ্যতে সুখী-সমৃদ্ধ ও উন্নত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানান

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad