সীমান্তে ২৬০ আফগান অভিবাসীকে হত্যা করল ইরান

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৭:৪৮:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সীমান্তে বর্বরোচিত গুলির ঘটনায় ২৬০ জনেরও বেশি আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির সীমান্তরক্ষী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে এই অভিবাসনপ্রত্যাশীদের হত্যা করেছে।

ইরানভিত্তিক মানবাধিকার সংস্থা হালুশ দাবি করেছে, এ ঘটনায় কমপক্ষে ২৬০ জন আফগান নাগরিক নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে, আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে, সরকার এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad