ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

র‍্যাঙ্কিংয়ে তাসকিন-হৃদয়ের উন্নতি

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১২:৪৪:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে তাসকিন, হৃদয় ছাড়াও টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসানেরও। অন্যদিকে দুঃসংবাদ পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার রিশাদ হোসেন।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দিল্লিতে দুর্দান্ত বোলিং করেন তাসকিন। ভারতের রানোৎসবের মাঝেও ৪ ওভারে খরচ করেন মোটে ১৬ রান, তুলে নেন ২ উইকেট। এই পারফরম্যান্সের সুবাদে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন এই অভিজ্ঞ পেসার।

এদিকে সিরিজের তিন ম্যাচে ৪ উইকেট নেয়া মোস্তাফিজ এক ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। শেষ দুই ম্যাচে ৫ উইকেট শিকার করে সাত ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠেছেন তানজিম সাকিব। ভারত সিরিজে খরুচে বোলিং করে ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

এদিকে, হায়দরাবাদে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারত রেকর্ড ২৯৭ রান তোলে। রান তাড়ায় বাংলাদেশ সফল না হলেও ক্যারিয়ারসেরা ৪২ বলে ৬৩ রানের ইনিংস খেলেন হৃদয়। এই ইনিংসের সুবাদে ২৭ নম্বরে উঠেছেন তিনি। এছাড়া দুই ধাপ এগিয়ে ৪০ নম্বরে লিটন। তবে টাইগার অধিনায়ক শান্ত তিন ধাপ পিছিয়ে ৪৯ নম্বরে নেমে গেছেন। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৪২

▎সর্বশেষ

ad