ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারতের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণ : বন্যা সতর্কতা জারি

Anima Rakhi | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৯:৩১:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। বুধবার দেশটির আবহাওয়া কর্মকর্তারা আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা জানিয়ে রেড অ্যালার্ট জারি করেছেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা ও অন্ধ্র প্রদেশের কিছু অংশে ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টিপাত হতে হয়েছে।

গত মঙ্গলবার থেকে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া দক্ষিণ ভারতে আঘাত হেনেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারী বর্ষণে দেশটির অনেক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়ও ট্রেন পরিষেবার বিঘ্ন ঘটছে। চেন্নাই শহরে মানুষ জলাবদ্ধ রাস্তায় নৌকা ব্যবহার করছে। কোনো কোনো এলাকার রাস্তায় বৃষ্টির পানি গাড়ির ইঞ্জিনের চেয়ে উঁচুতে পৌঁছে গেছে।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, ‘পূর্ণোদ্যমে’ ত্রাণ কাজ চলছে। সরকার পরিচালিত রেস্তোঁরায় বিনামূল্যে খাবার সরবরাহের ঘোষণাও দেওয়া হয়েছে।

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধস দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একটি সাধারণ ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগগুলোর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় হাইটেক হাব হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে বেশ কয়েকটি রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় যানজট দেখা দিয়েছে। বৃষ্টিপাতের কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বন্ধ রাখা হয়েছে।

কিউটিভি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩০

 

▎সর্বশেষ

ad