ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসালেন মেসি

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৮:৩৪:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় ফুটবল মেসি-রোনালদো দ্বৈরথের সেরাটা দেখেছিল। এখম মেসি খেলেন যুক্তরাষ্ট্র, রোনালদো ঘাঁটি গেড়েছেন সৌদি আরবে। তবে তাদের সে মহাকাব্যিক দ্বৈরথ এখনো চলছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি।

আর এই হ্যাটট্রিকের মাধ্যমেই রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির দশম হ্যাটট্রিক। এর আগে আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিকের রেকর্ড ছিল কেবল রোনালদোর।

২০২১ সালে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের জয়ের ম্যাচে দেশের জার্সিতে দশম হ্যাটট্রিক করেন রোনালদো। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সুইডেনের সভেন রিডেলের সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড (৯) ভেঙে সেদিন অনন্য উচ্চতায় ওঠেন তিনি। এর তিন বছরের মধ্যে তাকে ছুঁয়ে ফেললেন চিরপ্রতিদ্বন্দ্বী মেসি।

দেশের হয়ে ১০ হ্যাটট্রিকের মাইলফলক ছুঁতে রোনালদোর চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন মেসি। রোনালদো ১৯১ ম্যাচে দশম হ্যাটট্রিক পেলেও মেসি ১৮৯ ম্যাচেই এই রেকর্ড ছুঁয়েছেন। বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন মেসি।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad