ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রেসিডেন্ট হলে ইলন মাস্কের জন্য নতুন মন্ত্রণালয় খুলব, প্রতিশ্রুতি ট্রাম্পের

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৭:৪৫:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, নির্বাচনী প্রচারণার ফাঁকে সম্প্রতি ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে কথা বলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ককে ‘বড় ব্যবসায়ী’ ও ‘ব্যয় সাশ্রয়ী’ বলে প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট হলে তাকে সরকারের দায়িত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহীর জন্য নতুন একটি মন্ত্রণালয় তৈরি করবেন তিনি। বলেন, ‘আমাদের একটি নতুন পদ থাকবে। সেটা হল ব্যয় সাশ্রয় মন্ত্রণালয়। ইলন ব্যয় সাশ্রয় করতে চান এভাবে তিনি একটি বড় ব্যবসা চালাচ্ছেন। ট্রাম্প জানান, ইলন মাস্ক এরই মধ্যে এই ধরনের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন মতে, প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত জুলাইতে ট্রাম্পকে দুই দফায় হত্যাচেষ্টার পর তাকে জোর সমর্থন জানান ইলন মাস্ক। শুধু তাই নয়, নিয়মিত ট্রাম্পের নির্বাচনী সভা-সমাবেশেও যোগ দিচ্ছেন তিনি।
 
এদিকে পৃথক এক খবরে বলা হয়েছে, ট্রাম্পকে ফের হোয়াইট হাউসে ফিরিয়ে আনতে উঠেপড়ে লেগেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক। এরই মধ্যে ট্রাম্পের জন্য গঠিত একটি নির্বাচনী প্রচার ক্যাম্পে ৭ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (১৬ অক্টোবর) ফেডারেল ডিসক্লোজারে মাস্কের এই ব্যয়ের তথ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যেদিয়ে ইলন মাস্ক ট্রাম্পের একজন বড় তহবিলদাতা হয়ে উঠে এসেছেন।
 
মাস্কের দেয়া এই বিপুল অর্থ মূলত সুইংস্টেট খ্যাত পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন, জর্জিয়া, নেভাদা ও অ্যারিজোনার মতো দোদুল্যমান রাজ্যগুলোতে ভোটারদের সংগঠিত এবং তাদের ট্রাম্পের পক্ষে টানার প্রচারে বিনিয়োগ করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad