ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

রাজশাহীতে (এইচপিভি) টিকাদান অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৭:৪২:৩৮ পিএম
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। যা চলবে ১৮ দিনব্যাপী। জরায়ুমুখে ক্যানসাররোধে এক ডোজ এইচপিভি টিকা নিয়ে দেওয়া হবে। আর এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে।

রাজশাহীতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা সিভিল সার্জনে’র সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকার অসীম কুমার, জেলা প্রশাসক ভারপ্রাপ্ত রাজশাহী।
সভায় তিনি বলেন, আজকের কিশোরী আগামীর মা। তাদের সু-স্বাস্থোর ওপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। ২৪ অক্টোবর থেকে ১৮ কর্ম দিবস চলবে এই কার্যক্রম প্রথম ১০ কর্ম দিবস স্কুল পর্যায়ে এবং পরবর্তী ৮ কর্ম দিবস স্বাস্থ্য কমপ্লেক্স,  উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক এ দেয়া হবে টিকা।
সভার সভাপতি, ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, সারাদেশে জরাযুমুখ ক্যানাসর প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনামূল্যে প্রদান করছে। টিকা পেতে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে।
এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। সরকারি উদ্যোগে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী, ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।
তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রমকে বাস্তবায়িত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। উল্লেখ, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি, পাথ এর সহযোগিতায় রাজশাহী জেলা স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এসময় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারগন উপস্থিত ছিলেন।

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad