ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

লঙ্কা টি-টেনে দল পেলেন সাকিব আল হাসান

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৭:৩৩:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : এখনও প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়নি ১০ ওভারের এই টুর্নামেন্টের। তার আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে গল মার্ভেলস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করেছে। সাকিবকে দলটি নিয়েছে সর্বোচ্চ দামের ক্যাটাগরি ‘প্ল্যাটিনাম’ থেকে। 

টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর হয়ে আসছে কয়েক বছর ধরে। বিশ্বজুড়ে আরও সংক্ষিপ্ত ফরম্যাটের খেলার জনপ্রিয়তা বাড়ায় এবার নতুন করে তারা টি-টেন আসর এনেছে। চলতি বছরের ১২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। 
 
তার আগে টি-টেনের দলগুলো আগামী ২৩ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় নিতে পারবে। প্রতি দলে সর্বোচ্চ ১৭ জন করে খেলোয়াড় নেওয়া যাবে। বিদেশি নেওয়া যাবে সাতজন। এর আগে গত বছর এলপিএলে গলের হয়ে খেলেছিলেন সাকিব। যদিও সেখানে ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল গল গ্ল্যাডিয়েটর্স। 
 
এদিকে, সাকিবকে রেখে পরবর্তী বিপিএলের দল সাজিয়েছে চিটাগাং কিংস। যদিও ওই সময় তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। পরবর্তীতে উপর মহল থেকে সবুজ সংকেত পাওয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলার কথা রয়েছে সাকিবের।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad