ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সাকিবকে নিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৬:০৩:৩২ পিএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকে নিজের ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে এই সিরিজের জন্য তার দেশে আসা নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা আপাতত কেটে গেছে। তাই তাকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সম্প্রতি সরকারের পক্ষ সাকিবের দেশে এসে খেলতে কোনো আইনি বাধা নেই বলে জানানো হয়েছে। এরপরই সাকিবের দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশগ্রহণ একপ্রকার নিশ্চিত হয়ে যায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব। ঢাকায় নেমেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই সিরিজের দুটি টেস্ট-ই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad