ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আসল মাস্টারমাইন্ড জয় হলে আশ্চর্যের কিছুই থাকবে না: তাজ

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১২:৫০:৩৪ পিএম

ডেস্ক নিউজ : গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। সাবেক সরকারের পতনের দুই মাসের মাথায় এই আন্দোলনের কৃতিত্বের দাবিদার নিয়ে কথা উঠেছে। আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’কে বা কারা সেটি নিয়ে আলোচনা তুঙ্গে।

এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

এক ফেসবুক পোস্টে সোহেল তাজ লিখেছেন, আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন যে, ছাত্র-জনতার অভুত্থানের ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে মাহফুজ।

তিনি লেখেন, কয়েকদিন পর যদি শোনা যায় যে আসল ‘মাস্টারমাইন্ড’ হচ্ছে সজীব ওয়াজেদ জয় তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না।

স্মরণ করিয়ে সোহেল তাজ বলেন- ‘আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লস-এর কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’

শনিবার ভোররাতের দিকে করা তাজের পোস্টে শত শত মানুষ কমেন্ট করেছেন।

কিউটিভি/অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১২ :৫০

▎সর্বশেষ

ad