ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মুক্তির প্রথম দিনে কত আয় করল আলিয়ার ‘জিগরা’

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৯:০৫:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : শুক্রবার ১১ অক্টোবর মুক্তি পেয়েছে ‘জিগরা’। প্রথম দিন দর্শকদের থেকে আহামরি না হলেও , বেশ ভালোই সাড়া পেল এই ছবিটি। ভারতীয় বক্স অফিসে এদিন ‘জিগরা’ ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। এমনটাই জানানো হয়েছে সকনিল্কের রিপোর্টে। 

জানা গেছে ভারতের ২২০০ থেকে ২৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথমে অনুমান করা হয়েছিল যে প্রথমদিন বক্স অফিসে ছবিটি সাড়ে ৪ থেকে ৫ কোটি আয় করতে পারে। বাস্তবে অনুমানের থেকে একটু কম আয় করেছে ‘জিগরা’।

একই দিনে মুক্তি পেয়েছে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি অভিনীত ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’। তবে সেই ছবি একটু হলেও এগিয়ে আছে ‘জিগরা’ থেকে। বক্স অফিসে এই ছবিটি ৫ কোটি রুপি আয় করেছে।
 
জিগরা ছবিটিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট এবং বেদাঙ্গ রায়নাকে দেখা গেছে। ছবিটির পরিচালনা করেছেন ভাসান বালা। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্ম প্রোডাকশন।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৪

▎সর্বশেষ

ad