ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

অন্তর্বর্তী সরকারেরও সংস্কার প্রয়োজন: সাইফুল হক

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৭:৩৫:৩০ পিএম

ডেস্ক নিউজ : শনিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ সত্যের শক্তি’ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ‘সরকারের কাজ ধীরগতিতে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। ডাবল ইঞ্জিনের গতিতে সরকারকে কাজ করতে হবে৷ তাহলে জনগণ আপনাদের পাশে থাকবে। ব্যর্থ হলে জনগণ আপনাদেরও ক্ষমা করবে না।’

 
‘অনিয়ম দুর্নীতির যেসব অভিযোগের কথা শোনা যাচ্ছে তা যদি চলতে থাকে অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের আস্থা থাকবে না। যেসব সংস্কার তারা করতে চায়, তা দ্রুত করে নির্বাচনের উদ্যোগ না নিলে সমস্যা আরও জটিল হবে।’ যোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক
 
‘দ্রুত নির্বাচন দেয়া বর্তমান সরকারের সবচেয়ে বড় পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংশোধনসহ বেশ কয়েকটি সংস্কারের মাধ্যমে যৌক্তিক সময় ২০২৫ সালের মধ্যে নির্বাচন দিলে জনগণের কাছে সাধুবাদ পাবে সরকার।’বাজারে এখনও সিন্ডিকেট রয়ে গেছে দাবি করে সাইফুল হক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ এই সরকারকে রেহাই দেবে না।’
 
তিনি আরও বলেন, ‘গণহত্যার জন্য দায়ীদের ক্ষমা করার সুযোগ নাই। অনেকে উসকানি দেয়ার চেষ্টা করছে, সেই ফাঁদে পা দিলে সরকারের আর রক্ষা থাকবে না। পতিত স্বৈরাচারের যেমন ফেরত আসার সুযোগ নাই ঠিক তেমনি এই সরকারের সংস্কার কাজও বিলম্ব করার কোনো সুযোগ নাই।’

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/সন্ধা ৭:৩৪

▎সর্বশেষ

ad