ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটক ৫

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৫:১৭:০৪ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য সহ চারজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তার মধ্যে বাবা-মেয়ে ও বাকি দুইজন বাংলাদেশী মানবপাচারকারী চক্রের সদস্য। শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, ভারতের পশ্চিম বঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অজিত দেবনাথ (৩১), পাচারের উদ্দেশ্যে আনা একই গ্রামের প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।

তাদের বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫৪/৪-এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়পুর মনতলা নামক স্থানে বিজিবির টহল দল সীমান্তের অভ্যন্তরে একজন ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য সহ বাংলাদেশী চারজনকে আটক করে। এইসময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির পিবিজিএম অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথ দীর্ঘদিন যাবত বাংলাদেশী মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথ এর সহযোগীতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিলো। শুক্রবার সকালে পাচারের উদ্দেশ্যে আনা বাংলাদেশী নাগরিক প্রিয়াংকা দেবনাথ তার পিতা পরিমল দেবনাথসহ তাদের সীমান্ত থেকে আটক করা হয়।

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad