ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

চৌগাছায় জমি নিয়ে দ্বন্দ্বে চারজন আহত

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৫:০৭:০৫ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জমি জায়গা নিয়ে দ্ব›দ্বে চারজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নে জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন আব্দুল হান্নান (৪৫), আব্দুল হান্নানের স্ত্রী রাহিমা বেগম (৪০), মেয়ে রেহেনা খাতুন (২০), জামাই রাসেল হোসেন (৩২)। আহতদের মধ্যে আব্দুল হান্নান চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত আব্দুল হান্নান জানান,বসত বাড়ির জমির সিমানা নিয়ে তার চাচা রিজাউল গাজীর সাথে প্রায়ই দ্বন্দ হয়ে আসছিল। সম্প্রতি পারিবারিকভাবে জমি মেপে সিমানা নির্ধারন করে নেন তারা। তার পরেও রিজাউল প্রায়ই সিমানা পিলার তুলে ফেলে দেয়। ঘটনার দিন রিজাউল পূর্বনির্ধারিত সিমানা পিলার তুলে ফেলার সময় আমি বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এক পর্যায়ে রিজাউল ও তার ছেলে আশিকুল ইসলাম, মুন্না, ইমদাদুল ইসলাম, নুরনবী, রিন্টু ও উজ্জল হোসেন আমার উপরে হামলা করে মারপিট করতে থাকে। এ সময় আমার স্ত্রী, মেয়ে ও জামাই বাধা দিলে তাদেরকেও মারপিট করে জখম করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতামন্ডল বলেন, আহতদের শরীরের বিভিস্থানে কাটা ও ফোলা জখম রয়েছে। সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক ও গ্রামের কয়েকজন জানান, আব্দুল হান্নানের কোনো ছেলে সন্তান নেই। সে কারনে তার চাচত ভাইয়েরা জমি জায়গা নিয়ে তার সাথ প্রায়ই দ্বন্দ্বে লিপ্ত হয়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০২

▎সর্বশেষ

ad