ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় কৃষি খামারে অভিযান, ২০ বাংলাদেশিসহ আটক ৮৬

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ - ০৪:৫৪:০৮ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (৭ অক্টোবর) কেলানতানের ভারপ্রাপ্ত অভিবাসন পরিচালক নিক আখতারুল হক নিক আবদুল রহমান জানান, কেলানতান রাজ্যের গুয়া মুসাংয়ের লোজিং পার্বত্য অঞ্চলের একটি কৃষি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিবাসন কর্মকর্তা জানান, স্থানীয় কৃষকদের কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী দেখা গেছে, অনেকদিন ধরে এই কৃষি এলাকায় বিদেশিদের তত্ত্বাবধানে কৃষি খামার গড়ে তুলে এবং সেখানে অবৈধ বিদেশি শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন।

এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৩টার দিকে কেলানতান ইমিগ্রেশনের আইন প্রয়োগ শাখা ও বিভিন্ন সংস্থার সহযোগিতায় শ্রমিকদের বসবাসের ঘর এবং রেস্টুরেন্টসহ ১৬টি স্থানে অভিযান চালিয়ে মোট ৮৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২০ বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬২ জন ও নেপালের চারজন নাগরিক রয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধি ভঙ্গের অভিযোগে তদন্তের জন্য তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এছাড়া দেশটিতে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দিতে কেলানতান ইমিগ্রেশনের +৬০১৯-৯৮৪০৩৭৭ নম্বরে ফোন করে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad