ব্রেকিং নিউজ
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে

ইসরাইল আগ্রাসনের জন্য অজুহাত খুঁজছে: এরদোগান

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৪:১৮:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল দখলদারিত্ব ও আগ্রাসনের নীতিকে বৈধতা দেওয়ার জন্য নতুন তরে অজুহাত খুঁজছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শনিবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলের হালিক কংগ্রেস সেন্টারে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সভায় তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, হামাস এবং হিজবুল্লাহর আগ্রাসনের যে কথা ইসরাইল বলছে সেটি অজুহাত মাত্র। ইসরাইল প্রতিদিনই তার দখলদারিত্ব ও আগ্রাসনের নীতির জন্য অজুহাত তৈরি করছে।

এরদোগান আরও উল্লেখ করেন যে, তুরস্ক ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা বজায় রাখবে। তুরস্ক একমাত্র দেশ যারা ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, আমরা প্রথম দিন থেকে একই মান রক্ষা করেছি। জাতিসংঘেও আমাদের কণ্ঠস্বর কখনও পিছপা হবে না। তুরস্ক সব সময় নিপীড়কের বিরুদ্ধে লড়ে যাবে।

তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন বলেন, তারা নিজেদের স্বাধীনতার রক্ষক দাবি করে। কিন্তু ফিলিস্তিনি শিশুদের অধিকার রক্ষাকারী বিক্ষোভকারীদের সমর্থনে তারা ব্যর্থ। এরদোগান বলেন, এমনকি ফিলিস্তিনের পতাকাও তারা সহ্য করতে পারে না। যখন সন্ত্রাসী গোষ্ঠীর কথা আসে, তখন তারা প্রতিবাদ করতে প্রস্তুত কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কঠোর ফ্যাসিবাদকে রক্ষা করে চলেছে। তিনি ইসরাইলি সরকারের বিরুদ্ধে বিবেক অনুযায়ী কাজ করার আহ্বান জানান। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad