ব্রেকিং নিউজ
৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ গঠনে নাগরিকদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রী দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত রাতে ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ চামড়ার নামমাত্র দাম, ফেলে দিয়েছেন অনেকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন আবারও নামঞ্জুর

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৪:১১:১৪ পিএম

ডেস্ক নিউজ : রোববার (৬ অক্টোবর) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে পরিকল্পনামন্ত্রীর অনুপস্থিতিতে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক নির্জন কুমার মিত্র তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর আরেকবার জামিনের আবেদন করা হয়েছিল। তখনও তার জামিন নামঞ্জুর করা হয়। শনিবার (৫ অক্টোবর) সকালে সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে এম এ মান্নানের আইনজীবী শফিকুল ইসলাম জানান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বয়স্ক মানুষ। আমরা তার শারীরিক ও মানসিক অসুস্থতা বিবেচনায় রেখে জামিনের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। বাদী পক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে রিমান্ডে নেয়ার জন্য দাবি জানিয়েছি, কিন্তু রিমান্ড মঞ্জুর হয়নি। এই মামলার আসামিরা অনেকেই প্রকাশ্য ঘুরাঘুরি করছেন। তাদের গ্রেফতার করার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলার ২নং আসামি ছিলেন এম এ মান্নান। গত  ২০ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার হিজলবাড়ির নিজ বাসভবন থেকে পুলিশ তাকে আটক করে ছাত্রজনতার ওপর হামলা মামলায় গ্রেফতার দেখায়। গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের ছেলে হাফিজ আহমদ বাদী হয়ে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দ্রুত বিচার আইনে আদালতে একটি মামলা দায়ের করেন।  

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad