ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Ayesha Siddika | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ - ০৯:৪৭:৩১ পিএম

ডেস্ক নিউজ : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানা এলাকা থেকে র‍্যাব ৯ ও ১১ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সজিবুর রহমান নরসিংদীর রায়পুরা থানার দুকুন্দিচর গ্রামের বাসিন্দা। তার গ্রেপ্তারের বিষয়টি গতকাল বুধবার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

র‌্যাব-৯ কর্মকর্তা জানান, গ্রেপ্তার সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।

এর আগে ১৭ জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ভয়ে শাবিপ্রবির আবাসিক হল ছেড়ে পালিয়ে যান তিনি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমানসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

 

কিউটিভি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad