ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালদ্বীপে বাংলাদেশি হাইকমিশনারকে বিদায় সংবর্ধনা

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ - ১০:১০:৪৯ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এমআই কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাইকমিশনারের সহধর্মিণী নাওমি নাহরিন উপস্থিত ছিলেন। এছাড়া মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজ, মিয়াঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহমেদ মোত্তাকি এবং দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. জেবা উন নাহারও উপস্থিত ছিলেন।

এ সময় সদ্য বিদায়ী বাংলাদেশ হাইকমিশনারকে মালদ্বীপের এমআই কলেজের পক্ষ থেকে উপহার দেয়া হয়। বিদায়ী বাংলাদেশি হাইকমিশনারের কূটনৈতিক দক্ষতা, গঠনমূলক কর্মতৎপরতার প্রশংসা করেন অতিথিরা। এদিকে এমআই কলেজ কর্তৃপক্ষকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান হাইকমিশনার। উপস্থিত প্রবাসীদের বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি  কমিউনিটির একতা ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে এমআই কলেজের পক্ষ থেকে হাইকমিশনার এস এম আবুল কালাম আজাদকে উপহার ছাড়াও ফুলের তোড়া ও কেক কেটে শুভেচ্ছা জানানো হয়। রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ ২০২২ সালের ২৫ মার্চ মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগদান করেন।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৫

▎সর্বশেষ

ad