ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটে দুই ‘ভুয়া র‌্যাব সদস্য’ আটক

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ - ০৯:০৬:১৩ পিএম

ডেস্ক নিউজ : সিলেটে র‌্যাব পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে র‌্যাব-৯ এর একটি দল। বুধবার দিবাগত রাত ৮টার দিকে মহানগরের মেজরটিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগের মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)। স্থানীয়রা জানান, ওই দুই যুবক র‌্যাব পরিচয়ে অনেক দিন ধরে প্রতারণা করে আসছিলেন।

বুধবার রাতে মেজরটিলার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে ওই চক্র। ওই চক্রের ৮-১০ জন সদস্য নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে ওই ব্যক্তির বাসায় গিয়ে চাঁদা দাবি ভীতি সঞ্চার করে।

এ সময় স্থানীয় লোকজন নাদিম ও সাব্বিরকে আটক করে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে র‌্যাব ওই দুই প্রতারককে আটক করে নিয়ে যায়। শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, আটক দু’জনের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে মামলা দায়ের করেছে।

 

 

কিউটিভি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad