ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

আরও ২০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

Ayesha Siddika | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ - ০৯:৩২:২৮ পিএম

ডেস্ক নিউজ : সাজা শেষে ১৫৪ জন অভিবাসীকে নিজ দেশে পাঠিয়েছে মালয়েশিয়া। এর মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছেন।২৫ আগস্ট রাজ্যের অভিবাসন বিভাগের ফেসবুকে একটি পোস্টে বলেছে, পেকান নেনাস বন্দিশিবির থেকে সরাসরি এই সকল আটকদের কেএলআইএ টার্মিনাল ১, সুলতান ইস্কান্দার বিল্ডিং (বিএসআই) এবং স্টুলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে, ৮২ জন মিয়ানমারের বন্দি, ৫০ ইন্দোনেশিয়া, ২০ বাংলাদেশ এবং দুইজন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ১৫৪ জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধানের পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। সেই সঙ্গে তাদের করা হয় কালো তালিকাভুক্ত। যাতে করে এসব অভিবাসী ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে। এর আগে গত সপ্তাহে একই বন্দিশিবির পেকান নেনাস থেকে ৩৭ বাংলাদেশিসহ ৬৮ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৮

▎সর্বশেষ

ad