ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৪ - ০৭:০৯:২০ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২৯ জুলাই) সিলেটের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সিলেটে গত ২৩ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে এখনো তাপপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। সে হিসেবে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে।

গত দুদিনের তুলনায় গরম কম থাকায় নগরের অভ্যন্তরে চলাচল করা যানবাহনের সংখ্যাও বেড়েছে। গত তিন দিন ধরে প্রখর খরতাপে পুড়ছে সিলেট। এরমধ্যে দুদিনের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রোববার ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ১৫ জুলাই পর্যন্ত সিলেটে ৪৩৩২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে ২০২৪ সালের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪১৯৫.০৯ মিলিমিটার। আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বর্তমানে সিলেটের যে তাপমাত্রা, এটা মৌসুমি জলবায়ুর কারণে হচ্ছে। সাগরে লঘুচাপ দেখা দিলে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত কম হয় ও জলীয়বাষ্পের অনুভূতির কারণে ভ্যাপসা গরম পড়ে। আদ্রতার পরিমাণ বেশি হওয়ায় অতিরিক্ত গরম মনে হচ্ছে। তবে বৃষ্টি হলে এই তাপমাত্রা কমে আসবে। 

 

 

কিউটিভি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad