ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

খাগড়াছড়িতে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৮:২১:১৮ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে সচেতনতা শীর্ষক আলোচনা সভায় খাগড়াছড়ি  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)। বিশেষ অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা অর্থনৈতিক ও কৃষি হোক অথবা অন্যান্য যে কোন সেক্টরের হোক আমাদের সুনাগরিক হিসেবে সে দায়িত্ব পালন করতে হবে। যার যার অবস্থান থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অন্যান্য নেতিবাচক যে সমস্ত কর্মকাণ্ড আছে প্রতিহত করার জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। আইন-শৃঙ্খলার একজন সদস্য হিসেবে বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে কাজ করলে হবে না আমরা সবাই মিলে কিন্তু এই দেশকে সোনার বাংলা ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

তিনি আরো বলেন, আমি একটি বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই আমরা যে সম্প্রীতির মধ্যে খাগড়াছড়ি জেলার সবাই একত্রে বসবাস করছি সে সম্প্রীতির মিলবন্ধন বজায় থাকবে। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.  দিদারুল আলম দিদার, সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান প্রমুখ। আলোচনায় সভায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা’র ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad