ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

আখাউড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরখাস্ত

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৮:১৪:৩৩ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়ঘড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।  সম্প্রতি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, মোছাঃ সেলিনা বেগম প্রধান শিক্ষকসহ অন্যান্য শুণ্য পদে নিয়োগ প্রক্রিয়ায় গড়িমসি করছেন। কমিটির সিদ্ধান্ত ছাড়া কমিটির সাবেক সভাপতি আবুল বাশার মোবারকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেন না। এসব বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। গত ৪ জুলাই ম্যানিজিং কমিটির এক সভায় মোছাঃ সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
এ ব্যপারে মোছাঃ সেলিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার  ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন বলেন, বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হয়। ম্যানেজিং কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ দেন। নিয়োগ বাতিল করার  এখতিয়ার কমিটির রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad