ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এরদোগান

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৫:১২:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান পেজেশকিয়ানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা তুরস্ক-ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।

পেজেশকিয়ানকে এরদোগান বলেন, তিনি বিশ্বাস করেন গভীর ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন যুগে আরও বিকশিত হবে। এসময় তিনি তার মেয়াদের সাফল্যও কামনা করেন। মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হতে অতি রক্ষণশীল সাঈদ জালিলিকে পরাজিত করে শুক্রবার রানঅফ নির্বাচনে জয়ী হয়েছেন পেজেশকিয়ান।

দেশটিতে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩৯ দশমিক ৯২ শতাংশ। যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।  প্রথম দফায় ৪ জন প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি। এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি ১০ শতাংশ বেড়েছে। তবে ৫০ শতাংশ ভোট দানে বিরত ছিল।

ডেইলি সাবাহ

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad