ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অবসর ভেঙে ফিরতে চান ওয়ার্নার

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৩:০৭:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরতে চান অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

শেষ হয়েও যেন শেষ হওয়ার নয় অস্ট্রেলিয়া দলের ওপেনার ডেভিড ওয়ার্নারের গল্প। 

গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া অস্ট্রেলিয়ার ওপেনার জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের ফাইনালটাই তার শেষ ওয়ানডে ছিল। আর মাত্রই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটাই যে অস্ট্রেলিয়ার জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট, সেটিও আগেই জানিয়েছিলেন তিনি। 

সেই ওয়ার্নার আজ উল্টো পথে হাঁটার ইঙ্গিত দিলেন। ইনস্টাগ্রামে বিশাল এক পোস্টে ওয়ার্নার লিখেছেন, অস্ট্রেলিয়ার যদি দরকার হয় তবে তিনি ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে প্রস্তুত।

পরের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে।

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৩:০৬

▎সর্বশেষ

ad