ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া

Anima Rakhi | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০২:৩৫:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাজা-গুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটি ওই মহড়াকে ‘উস্কানি’ হিসেবে উল্লেখ করে এর জন্য ‘কঠোর পরিণতিরও হুঁশিয়ারি দিয়েছে।

দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে’ জানিয়েছিল, দেশটি উত্তর কোরিয়া সীমান্তে তাজা-গুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে। দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিয়ংইয়ং ও সিউল ২০১৮ সালে যে সামরিক চুক্তি সই হয়েছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইও জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার ওই মহড়া ‘ক্ষমার অযোগ্য উস্কানি’। তিনি আরো বলেন, প্রশ্ন হচ্ছে, শত্রু কেন উত্তর কোরিয়া সীমান্তের কাছে মহড়া চালাল?

ইও জেং বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইয়েয়াল সেদেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহড়া শুরু করেছেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করার জন্য ১০ লাখের বেশি স্বাক্ষরদাতা আবেদন জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে।

কিউটিভি/অনিমা/০৯ জুলাই ২০২৪,/দুপুর ২:৩৫

▎সর্বশেষ

ad