ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

অধ্যক্ষর বিরোদ্ধে নিয়োগের নামে প্রতারণা ও অর্থ আত্নসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৮:৩২:২০ পিএম

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘দি ওয়েস্টার্ন কলেজ’ এবং ‘দূর্গাশ্রম মহিলা বিএম কলেজে’র অধ্যক্ষ মো. সালিউজ্জামান চৌধুরী (রাজন), তার ভাই মো. কামরুজ্জামান চৌধুরী (সুমন) এর বিরোদ্ধে নিয়োগের নামে প্রতারণা ও অর্থ আত্নসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল (৭ জুলাই) সকালে উপজেলার নসিবপুর এলাকায় ভুক্তভোগী মো. সালেক খান ও রিপন মিয়া নামে দুই ব্যাক্তি এ সংবাদ করেন।

সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন, বেন বেইজে একই সনে একই ব্যাক্তিদের দুই প্রতিষ্ঠানেরই ষ্টাফ পেটার্নে দেখানো হয়েছে। কাগজে কলমে “দূর্গাশ্রম মহিলা বিএম কলেজ” এর অধ্যক্ষ “দি ওয়েস্টার্ন কলেজ” এর অধ্যক্ষের বোন জাকিয়া চৌধুরী থাকলেও দুটি প্রতিষ্ঠানই পরিচালনা করেন মো. সালিউজ্জামান চৌধুরী।

কলেজ দুটির প্রতিষ্ঠাকাল থেকেই তারা জড়িত আছেন। অধ্যক্ষ মো. সালিউজ্জামান চৌধুরী এবং তার ভাই মো. কামরুজ্জামান চৌধুরী নিয়োগের নামে ভুক্তভোগী এ.বি.এম আনোয়ার জাহান সহ তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ লক্ষাধিক করে টাকা নেওয়ার পরও তাদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে প্রতিকার চেয়ে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ প্রদান করেছেন। এবং আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগও করেছেন তারা। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad