ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৭০ বোতল স্কফ সিরাপ জব্দ

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৪ - ০৭:২৮:২৮ পিএম
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হইয়াছে।  গত ২৪ ঘন্টায় আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হয়। এর আগে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর এলাকার রহিম ভুইয়ার কাঠাল বাগানের দক্ষিণ পশ্চিম কোন হইতে আখাউড়া থানার এস,আই মোবারক আলম, এস,আই মোঃ শাহজাহান শেখ, এ,এস,আই মোঃ আরিফ উদ্দিন, এ,এস,আই মোঃ কামরুল হাসান সহ পুলিশের একটি চৌকস টীম পলাতক আসামি মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের মোঃ রমিজ উদ্দিনের ছেলে জহির উদ্দিনের ৭০ বোতল স্কপ সিরাপ জব্দ করে থানায় নিয়ে আসে। 

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল স্কফ সিরাপ জব্দ করা হইয়াছে। পলাতক আসামি জহির উদ্দিনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা রজু করা হইয়াছে। পলাতক আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী যে দলেরই হউক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবেনা। এ ধরনের মাদক বিরোধী অভিযান নিয়মিত অব্যাহত বলেও তিনি জানান। 

 

 

কিউটিভি/আয়শা/০৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad