ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে চীন-রাশিয়ার শুভেচ্ছা

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৭:০৫:৩০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্স ইব্রাহিম রাইসি। এর ফলে নতুন নির্বাচনের পথে হাঁটতে হয় ইরানকে। পশ্চিমাবিরোধী হওয়ায় ইরানের সঙ্গে বরাবরই উষ্ণ সম্পর্ক রয়েছে চীন এবং রাশিয়ার। রাইসির আকস্মিক মৃত্যুতে কিছুটা হলেও দ্বিপক্ষীয় সম্পর্কে ধাক্কা খায় দেশ দুটি। এবার নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট পেল ইরান। 

দ্বিতীয় দফায় প্রায় তিন কোটি ভোটের মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১ কোটি ৬০ লাখের বেশি ভোট পেয়েছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৪৫ শতাংশ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থি সাঈদ জালিলি পান ১ কোটি ৩০ লাখের বেশি ভোট, যা প্রায় ৪৪ শতাংশ।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad