ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আসামের ৩০ জেলায় পানিবন্দি ২৫ লাখ মানুষ

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৫:৩১:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।  রাজ্যের সরকারি বুলেটিনে বলা হয়েছে, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়া ৩০ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে ২৫ লাখ মানুষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।  

বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে,কাছাড়,কামরুপ, হাইলাকান্দি, হোজাই, ধুবরি,নগাঁও, মরিগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, ডিব্রুগড়, নলবাড়ি, ধেমাজি, বোঙ্গাইগাঁও, লখিমপুর, জোরহাট,সোনিতপুর, কোকরাঝাড়, করিমগঞ্জ, দক্ষিণ সালমারা, দাররাং এবং তিনসুকিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিব্রুগড় জেলা। রাজ্যের বন্যা পরিস্থিতি উন্নতির জন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা জনগণের অভিযোগ শুনতে এবং তাদের সমস্যা সমাধানের জন্য অক্লান্ত পরিশ্রম করছি’। এদিকে আগামী কয়েক দিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আসামের স্থানীয় আবহাওয়া অফিস। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad