ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে আটক করে পুলিশে দিল জনতা

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৪:৪৯:২৫ পিএম

মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকিয়া প্রেমিক যুগলকে হাতে নাতে আটক করে থানা পুলিশের কাছে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার মধ্য রাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের তালুকমশাল ডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আটক  দুই পরকিয়া প্রেমিক হলো ওই গ্রামের আব্দুর রহমান এর ছেলে নুর মোহাম্মদ (৪১)  ও  সুমি বেগম (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এই প্রেমিক যুগল উভয়েই বিবাহিত। তারা দীর্ঘদিন থেকে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনৈতিক কাজ করে আসছে। গত শুক্রবার রাত এগারটার দিকে বৃষ্টি শুরু হলে স্বামী বাড়িতে না থাকায় পরকিয়া প্রেমিককে ঘরে ডেকে নেয় সুমি। পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায়। পরে ঘরের দরজা ভেঙ্গে তাদের দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় আটক করে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়।

পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক ওই দুই পরকিয়া প্রেমিককে শনিবার সকালে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad