ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

ইংল্যান্ডের জন্য কঠিন পরীক্ষা সুইজারল্যান্ড

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০৪:২৮:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : ইউরোর মঞ্চে এখন পর্যন্ত ইংল্যান্ডের পারফরম্যান্স মন ভরাতে পারেনি। জুড বেলিংহ্যাম, ফোডেন, কেইন, সাকারা যেন নিজেদের ছাঁয়া থেকে বের হতে পারছেন না। তবে বাঁচা-মরার লড়াইয়ে জিততে হলে নিজেদের সেরা ফুটবলই খেলতে হবে। কারণ প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবার খেলছে নিখুঁত ফুটবল।

অতীত পরিসংখ্যান থেকে ইংলিশরা আত্মবিশ্বাস নিতেই পারে। তবে বর্তমান সুইস দলটা একেবারে ভিন্ন। তাদের রুখতে হলে নতুন কোনো পরিকল্পনা সাজাতে হবে মাস্টার মাইন্ড গ্যারেথ সাউথ গেটকে। ম্যাচটা বিশেষ ইংলিশ কোচের জন্যও। কারণ থ্রি লায়নদের ডাগ আউটে শততম ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন এই কোচ। ফুটবলাররাও চাইবেন গুরুর মাইলফলকের ম্যাচে জয় উপহার দিতে।
 
শঙ্কা থাকলেও বেলিংহ্যামকে পাওয়া যাবে এই ম্যাচে। টনি, কেইন, সাকারা থাকবেন আক্রমণভাগের দায়িত্বে। স্টোনস, ট্রিপিয়ার্ড, ফোডেনদের দেখা যাবে শুরুর একাদশে, গোলপোস্টে থাকবেন পিকফোর্ড। ম্যাচ নিয়ে ফরোয়ার্ড ইভান টনি বলেন, ‘প্রতিটি ম্যাচই এখন বাঁচা-মরার লড়াই। যেমনটা বলেছিলাম, তাদের দারুণ কিছু ফুটবলার আছে। আমাদের তারা কঠিন পরীক্ষা নিবে। সেমিফাইনালে যেতে হলে আমাদের সেরা ফুটবল খেলতে হবে। ফুটবলাররা কঠোর পরিশ্রম করতে প্রস্তুত রয়েছেন। আমরা জানি সুইজারল্যান্ড ছেড়ে কথা বলবে না।’
 
গেল বিশ্বকাপের পর খেলা ১৮ ম্যাচে সুইজারল্যান্ড হেরেছে মাত্র এক ম্যাচ। কেবল এই পরিসংখ্যান নয়, আরও নানা কারণেই দলটি আদায় করে নিয়েছে সমীহ। সুইসরা যে আর এখন সহজ প্রতিপক্ষ নয়, তা তাদের ইউরো যাত্রা দেখলেই বুঝা যায়। শীর্ষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে এসেছে কোয়ার্টার ফাইনালে। ২০২১ সালে রানার্সআপ হওয়া ইউরোপ সেরার আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ প্রাপ্তি। ওই আসরেই প্রথম এবং সবশেষ কোয়ার্টার-ফাইনাল খেলেছিল সুইজারল্যান্ড। তাদের সামনে প্রথমবার সেরা চারে খেলার হাতছানি।

দলটির গোলপোস্টে থাকা ইয়ান সমেরকে গেল চার ম্যাচে সেভ করতে হয়েছে মাত্র ৬টি আক্রমণ। এতেই বুঝা যায় সুইসদের রক্ষণ কতটা সুরক্ষিত। সুইসদের আরেকটি শক্তির জায়গা একাধিক খেলোয়াড়ের স্কোরিংয়ের সক্ষমতা। এখন পর্যন্ত তাদের করা ৭টি গোল এসেছে ভিন্ন ভিন্ন খেলোয়াড় থেকে। তবে অভিজ্ঞ শাকিরির, ভার্গাস,আকানজিদের উপর ভরসা থাকবে কোচ মুরাত ইয়াকিনের। 

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad