ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০১:২৭:৫৪ পিএম

ডেস্ক নিউজ :  মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী সপ্তাহজুড়েই থাকতে পারে বৃষ্টি। আবার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। অর্থাৎ দিনে গরমের অনুভূতি কিছুটা বাড়তেও পারে। 

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

রোববার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই সময়েও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারা দেশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১:২৬

▎সর্বশেষ

ad