ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

অসীমের পথ ধরলেন ঔপন্যাসিক ইসমাইল কাদারে

Anima Rakhi | আপডেট: ০১ জুলাই ২০২৪ - ১১:০৯:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :আলবেনীয় ঔপন্যাসিক ইসমাইল কাদারে চির অসীমের পথ ধরেছেন। আজ সোমবার এই প্রখ্যাত সাহিত্যিক হৃদরোগে আক্রান্ত হয়ে আলবেনিয়ার রাজধানী তিরানার একটি হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে এই বিশ্বনন্দিত লেখকের বয়স হয়েছিল ৮৮ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার আগেই ওপারের পথ ধরেন ইসমাইল।

১৯৩৬ সালের ২৮ জানুয়ারি আলবেনিয়ার গিজিরোকাসটারে ইসমাইল কাদারের জন্ম। তিরানা বিশ্ববিদ্যালয় ও মস্কোর গোর্কি ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড লিটারেচারে তিনি পড়াশোনা করেছেন। সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ম্যান বুকারজয়ী ইসমাইল কাদারের নাম নোবেল পুরস্কারের তালিকাতেও বেশ কয়েকবার এসেছিল।

ব্রোকেন এপ্রিল ও দ্য জেনারেল অব দ্য ডেড আর্মির মতো প্রতিবাদী উপন্যাস লিখেছিলেন তিনি। আলবেনিয়ার তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র ইসমাইল কাদারেকে দেশদ্রোহী তকমা দিয়েছিল। নব্বই দশকের শুরুতে আলবেনিয়া ছেড়ে ফ্রান্সে চলে পাড়ি জমান কাদারে। এক যুগ পর ২০০২ সালে আবার দেশে ফেরেন।

কিউটিভি/অনিমা/০১ জুলাই ২০২৪,/রাত ১১:১০

▎সর্বশেষ

ad