ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

জুমার নামাজে পবিত্র কাবায় মুসল্লিদের ভিড়

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ১১:১১:২৪ পিএম

ডেস্ক নিউজ : আজ শুক্রবার জুমার নামাজে পবিত্র কাবায় ছিলো মুসল্লিদের উপচে পড়া ভিড়। হজ করতে পবিত্র মক্কা নগরীতে হাজির হওয়া মুসল্লিদের প্রার্থনা ধ্বনিতে মুখর হয়ে ওঠে কাবা প্রাঙ্গণ।

আজ থেকেই শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। খবর আরব নিউজ। 

এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ১৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে। এছাড়াও সৌদি আরবে অবস্থান করা ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে আরও পাঁচ লাখ মানুষ এবারের হজে অংশ নেবেন। সবমিলিয়ে মোট হজযাত্রীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সৌদি আরবের হজ ও ওমরাহ কর্তৃপক্ষের।

রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়ার এবার গাজার বাসিন্দারা পবিত্র হজে অংশগ্রহণ করতে পারেননি। 

মক্কার গ্র্যান্ড মসজিদে জুমার নামাজে অংশ নেয়া ভারতীয় হজযাত্রী মোহাম্মদ রফিক বলেছেন, ‌‘আমরা নিজের দেশ ও দেশের মুসলমানদের জন্য দোয়া করেছি। সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। বিশেষ করে আমরা ফরিয়াদ করেছি ফিলিস্তিনের মুসলিমদের জন্য।’

এবার হজ করতে যেতে না পারা গাজার ৭৫ বছর বয়সী নারী আমনা আবু মুতলাক বলেছেন, ‘ক্রসিং বন্ধ থাকার কারণে আমরা হজ করা থেকে বঞ্চিত হলাম।’ ‘তারা (ইসরায়েল) আমাদের সবকিছু থেকে বঞ্চিত করেছে।’  

এবার এক দশক পর সরাসরি ফ্লাইটে এসে হজ করার সুযোগ পেয়েছেন সিরিয়ার বাসিন্দারাও। দীর্ঘদিন পর দামেস্ক-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ১১:১১

▎সর্বশেষ

ad