ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর প্রেস সচিবের

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৭:৪০:০৬ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মো. নাঈমুল ইসলাম খান আজ বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন।

তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মুনাজাত করেন। 

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন ও এমএম ইমরুল কায়েস এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ জুন জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান। তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৩৭

▎সর্বশেষ

ad